প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৫:১৪ পি.এম
টেকনাফে মেরিনড্রাইভ সড়ক থেকে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ আটক-১

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ উখিয়া মরিচ্যার সুরত আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ মেরিন ড্রাইভ সীবীচ সড়কের আব্দুল্লাহ ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উপরোক্ত স্থানে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে উখিয়া উপজেলার মরিচ্যা ইউনিয়নের পশ্চিম হলদিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্ধা মৃত মোজাফ্ফর আহমদের ছেলে সুরত আলম (৩২) কে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং তার আচরণ সন্দেহজনক মনে হয়।
পরে উপস্থিতি স্বাক্ষীদের সম্মুখে তার দেহ ও তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১২হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.