প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২০, ৪:১৫ পি.এম
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৩

মোঃআলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে উখিয়া ইনানী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোটেল সী-পার্ল রিসোর্ট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত সাবেরা বেগম (৪০) টেকনাফ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের অলিয়াবাদ এলাকার মোঃ তারেকের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তারেক ও তার স্ত্রীসহ দুই কন্যা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ভাড়ায় চালিত দোয়েল কার নামের একটি মিনি কার যোগে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে গাড়িটি উখিয়া ইনানী হোটেল সী-পার্ল রিসোর্ট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কারে থাকা তারেকের স্ত্রী সাবেরা ঘটনাস্থলে প্রাণ হারালেও চালকসহ অপর তিন আরোহী প্রাণে বেঁচে যায়। গাড়িতে থাকা প্রত্যেকই আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে বলে জানা যায়।
এদিকে, ভুক্তভোগী অনেক যাত্রী জানান, মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ কক্সবাজারে যাত্রীবহনকারী দোয়েল কার নামের প্রায় শতাধিক মিনি কারের অধিকাংশ চালক অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্স বিহীন। ফলে প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা ঘটেই চলছে। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.