প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২০, ৪:৫৮ পি.এম
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর যৌথ মহড়া

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ১২ শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত দেশী-বিদেশীদের নিরাপত্তা ব্যবস্হার উপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুুতি ব্যবস্হা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ডিসেম্বর) রবিবার দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সদস্যগণ কর্তৃক এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করে। এসময় সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।
সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোন অনাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সদা প্রস্তুুত। আজকের অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণেে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো যা ভবিষ্যতেও চলমান থাকবে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.