বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সমদ্র সৈকতের বালি দিয়ে নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। যা ১৬ ডিসেম্বর উম্মুক্ত করা হবে। এই প্রথম সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ কোনো ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় এই ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার।
কক্সবাজারের বালিয়াড়িতে আঙুল উঁচিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পাশে লেখা আছে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। সৈকতের লাবণী পয়েন্টে দিনরাত একেক করে বঙ্গবন্ধু'র ভাস্কর্য নির্মাণে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১০ জন শিক্ষার্থী। যা বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধু'র বালি ভাস্কর্য।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের ধৃষ্টতা আর যাতে কেউ না দেখায় তার প্রতিবাদেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বলে জানালেন আয়োজকরা।
ব্র্যান্ডিং কক্সবাজারে সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘ধর্মান্ধ এবং উগ্রবাদীদেরকে একটি বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া কিংবা অপসারণের মতো ধৃষ্টতা না দেখায়।'
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, 'বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের জাতির পিতার ভাস্কর্য বাংলাদেশে থাকবে। আমাদের জাতির পিতার অস্তিত্ব পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে।'
প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই বালু ভাস্কর্য নির্মাণ করছে ব্র্যান্ডিং কক্সবাজার। ১৬ ডিসেম্বর মানববন্ধন, নীরবতা পালনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য ভাস্কর্য ২টি উন্মুক্ত করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.