প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২০, ৬:১৮ পি.এম
নোংরা পরিবেশে: আল ফুয়াদ ও সদর হাসপাতালের কেন্টিনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এম.এ আজিজ রাসেল:
শহরে বাজার তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে আল ফুয়াদ ও সদর হাসপাতালের কেন্টিনসহ তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় শহরের হাসপাতাল রোড এলাকার আল-মদিনা ভাত ঘর কে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষন করা, হোটেল বয়, বাবুর্চি কারোই মাস্ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৭ হাজার টাকা, ফুয়াদ আল খতীব হাসপাতালের কেন্টিন কে মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২০ হাজার টাকা ও সদর হাসপাতালের কেন্টিনকে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.