ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩লাখ ২২হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে। বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশানের লেঃ কমান্ডার মোঃ আমিরুল হক আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আজ মধ্যরাতে টেকনাফ কোস্টগার্ড বিসিজি স্টেশানের সদস্যরা সাবরাং কাঁটাবুনিয়া এলাকায় সমুদ্র উপকূল পয়েন্ট দিয়ে ইয়াবা খালাসের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সাবরাং নোয়াপাড়া এলাকার ওসমান গণির ছেলে মোঃ আরমান নামের মালিকাধীন একটি কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তা গণনা করে ৩লাখ ২২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.