ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় পার্টি’র প্রয়াত নেতা কবির আহমেদ সওদাগরের সহধর্মিণী, জাতীয় যুব সংহতি কক্সবাজার জেলা সভাপতি শহিদুল ইসলাম মুন্না ও মহেশখালী কুতুবজোমের ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনের কমরুন্নেছা কবির আর নেই।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ঢাকার নিউরো হাসপাতালের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ ডিসেম্বর স্ট্রোক করেন কুলছুম কবির। তাকে প্রথমে কক্সবাজারে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হয়ে মারা যান।
কুলছুম কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.