বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এবার হাজির হতে যাচ্ছেন ইউটিউবার হিসেবে। খুলতে যাচ্ছেন নিজের ব্যক্তিগত চ্যানেল।শাবনূরের ছোট বোন ঝুমুর জানান, দেশে বিদেশে শাবনূরের লাখ লাখ ভক্ত। অনেক বছর সে অভিনয়ে অনিয়মিত। কিন্তু তারা এখনও তাকে দেখতে চায়, তার কাজ দেখতে চায়। তাই শাবনূর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব চ্যানেল খোলার। আগামী বছরের শুরুতে শাবনূরের ইচ্ছে আছে চ্যানেলটি শুরু করার।
চ্যানেলটিতে শাবনূর হয়ত তার নিত্য দিনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। তার পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিবেন। আপাতত চ্যানেল নিয়ে এ হচ্ছে শাবনূরের পরিকল্পনা।
১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। এ দিনটায় তার পরিচিত বন্ধু-বান্ধবরা তাকে ফুল, কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার মন খুব একটা ভালো না বলে জানালেন ঝুমুর। তিনি বলেন, শাবনূরের ছেলে আইজানের তিন-চার দিন আগে টনসিল অপারেশন হয়েছে। তাই ছেলেকে নিয়ে বেশ চিন্তিত সে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.