ভয়েস প্রতিবেদক:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক ৩ টি অভিযানে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন ইয়াবাকারবারী-কে আটক করেছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে রোববার ২০ ডিসেম্বর দিবাগত রাত ১১ টার দিকে একটি বিশেষ টিম প্রথম অভিযানে কলাতলী রোডস্থ হোটেল সী-প্যালেস এর গেইট সংলগ্ন সোহাগ কাউন্টারে দাঁড়ানো সোহাগ পরিবহনের বাস ( ঢাকা মেট্রো ব- ১৪-৬২২৮) হতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু বক্করের ছেলে হারুন ৮০০ পিস ইয়াবাসহ আটক করে।
এছাড়া সোমবার ২১ ডিসেম্বর সকাল ৭টার দিকে দ্বিতীয় অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের মোঃ মামুনুর রশিদকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে এবং একইদিন সকাল সাড়ে ৮ টার দিকে হোটেল লং বীচ এর সামনে হতে টেকনাফ পৌরসভার মোঃ হোসেন জোহার নুর হোসেনেরর পুত্র ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.