প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ১১:০১ পি.এম
টেকনাফে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফ উপজেলার হ্নীলা নাট মোড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ'পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারী হলেন,হ্নীলা ইউনিয়নের নাট মোড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে শামসুল আলম (২৫)।সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
তিনি বলেন,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোড়া এলাকায় এক মাদক কারবারীর বাড়িতে ইয়াবা মজুদ রেখেছে।এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম ঔই বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ'পিস ইয়াবাসহ হাতেনাতে বাড়ির মালিক শামসুল আলমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.