ভয়েস প্রতিবেদক:
ছয়দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠান কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও পদক্ষেপ আয়োজিত সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে পদক্ষেপ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন,বে অফ বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে রাখাইন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.