ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
নানা আয়োজনের মধ্যে দিয়ে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী টেকনাফ সী-বীচ পয়েন্টে এ বনভোজনের আয়োজন করেন এসএসসি ২০০২ সালের ব্যাচের বন্ধুরা।
আয়োজক কমিটির সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দুল বশরের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তপন পাল ও
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষক ও সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান।
এসএসসি ২০০২ ব্যাচের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর রেজাউল করিম মানিক, নুরুল বশর নুরশাদ, সাংবাদিক আব্দুস সালাম, সোহেল রানা ও আমিন শরীফ।
এসময় উপস্থিত ছিলেন,আব্দুস শুক্কুর সিআইপি,মোহাম্মদ ফাহাদ,মোঃ আদিল,শামসুল আলম, মোঃ গফুর আলম, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ সেলিম ,শফিউল আলম,মোঃ জাহাঙ্গীর, নাফিজ উদ্দিন, মোঃ সিরাজ, মোঃ ইব্রাহীম, ইমান হোসাইন, হাজী মোঃ রফিক, মোঃ আজিজ উল্লাহ, আব্দুল মাবুদ,আব্দুর রহমান জুটি, মোবারক হোসাইন, আনোয়ারুল ইসলাম,শাহ আলম পারভেজ, ইমান শরীফ, নওশেদ আলম,মোঃ রশিদ, মোঃ বেলাল,মোঃ সেলিম,আব্দুর রহমানসহ প্রমুখ।
এর আগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় শ্রদ্ধেয় শিক্ষক তপন পাল ও আনিছুর রহমানকে। এরপর ২০০২ ব্যাচের সকলকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.