বিনোদন ডেস্ক:
আতরঙ্গী রে’ সিনেমার সেটে হানা দিয়েছে করোনাভাইরাস, আক্রান্ত হয়েছেন পরিচালক আনন্দ এল রাই। সোশ্যাল মিডিয়ায় এ কথা চাউর করেন তিনি নিজেই।
অনুরাগীদের উদ্দেশে এ নামি পরিচালক জানান, তিনি উপসর্গহীন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত সেলফ আইসোলেশনেই রয়েছেন। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ‘আতরঙ্গী রে’ সিনেমার শুটিং।
এ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, সারা আলী খান ও ধানুশ। দিন কয়েক আগেই দ্বিতীয় পর্বের শুটিং হয়েছিল তাজমহলের সামনে। সেট থেকে একটি দৃশ্যের ছবি ভাইরালও হয়েছিল।
কথা ছিল, গত বছরের গোড়ার দিকেই শুটিং শুরু হবে। কিন্তু মহামারি আবহে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই নিউ নরমালে দিন কয়েক শুটিং হতে না হতেই সেটে থাবা বসায় করোনা।
টুইটে আনন্দ জানান, “আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সবাইকে জানাতে চাই যে আমার মধ্যে কভিডের কোনোরকম উপসর্গ নেই এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি। কর্তৃপক্ষের নির্দেশ মেনে সেলফ আইসোলেশনে আছি।
যে বা যারা এর মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাদের সেলফ আইসোলেশনে থাকার জন্য এবং সরকারের কভিড সুরক্ষাবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। পাশে থাকার জন্য ধন্যবাদ। ”
পরিচালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার কি অক্ষয়-সারাও সেলফ আইসোলেশনে? এর উত্তর আপাতত অজানা। কারণ দুই তারকার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.