প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২১, ৬:৪৫ পি.এম
টেকনাফে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের সাবরাং আবু সিদ্দিক (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়ার বাসিন্দা মৃত ফজল আহমদের ছেলে।
আজ শুক্রবার বিকাল ৩টারদিকে ঝুলন্ত অবস্থায় নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, নিহত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে অসুস্থ ছোট ছেলের চিকিৎসা করতে ছেলে-মেয়েদের নিয়ে তার স্ত্রী সমুদা খাতুন বাবার বাড়িতে চলে যান। টিনশেড বেড়ার তৈরির ঘরে কোনো ধরনের সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে অনেক ডাকাডাকি করেন। পরে স্থানীয় লোকজন থানায় পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে পুলিশ তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবন কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনা জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.