আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে মাদক ব্যবসা চলতে দেয়া হবেনা।এই মাদক ব্যবসা বন্ধ করতে গিয়ে জনস্বার্থে বড় হোক বা ছোট হোক সব ধরণের ব্যবসায়ীদের শিকড়সহ তুলে ফেলবে পুুলিশ। এতে কোনো আপোষ হবেনা। কথাগুলো বলছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
গতকাল ৯ জানুয়ারী টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে স্থানীয় শামলাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় আরো তিনি বলেন, পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। ভয়াবহ মাদক সমাজ, রাষ্ট্র এবং পরিবার ধ্বংস করে দেয়। তাই সরকার এই মাদক নির্মূলে যেকোন কঠোর ব্যবস্থা গ্রহণে পিছপা হবেনা। যদি হামলা হয় পুলিশের বিরুদ্ধে, তাহলে পাল্টা হামলা হবে আত্মরক্ষার জন্য। তবে মনে রাখবেন যে, মাদক কারবারির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় জেলা পুলিশ সুপার তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন,
পুলিশ জনগণের সেবক। সোজা কথায় পুলিশ জনগণেরই সেবক।সরকার আমাদের দামী গাড়ি দিয়েছে যাতে দ্রæত আপনাদের সেবা করতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা রাষ্ট্রের পুলিশ, তোমরা জনগনের সেবক। আমরাও জাতির জনকের এই কথার বিশ্বাসী। অতীতের কমিনিউটি পুলিশিংয়ের চেয়ে বিট পুলিশিংয়ে জনগণ আরো দ্রæত সেবা পেতে সক্ষম হবে। আমরা ফোর্সদের ওয়ার্ড ভিত্তিক এলাকা ভাগ করে দিয়েছি। তারা যে কোনো বিপদে জনগণের কাছে দ্রæত সেবা পৌঁছে দিবে।
[caption id="attachment_17852" align="alignnone" width="300"]
টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত স্থানীয় ব্যাক্তিবর্গ।[/caption]
পুলিশ সুপার স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সকল পেশার মানুষের সহযোগিতার আশা করে বলেন, মাদক ব্যবসায়ী, পাচারকারী, বহনকারীদের সঠিক তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। যদি তথ্য জানা থাকা সত্বেও প্রদান না করেন তাহলে এটা হবে আপনি বিবেকের কাছে অপরাধী। তাই পুলিশকে সঠিক তথ্য দিয়ে মাদক নির্মূলে সহযোগিতা করুন।
শেষে তিনি বলেন, একক ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানের দায় হতে পারেনা।অতীতের শিক্ষা থেকে দ্রæত আমরা পুলিশ বাহিনীর সুনাম আগের অবস্থানে নিয়ে যেতে চাই।
আমরা কলঙ্কমুক্ত থেকে সত্যিকারের একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে চাই। থানায় মামলা বা জিডি করতে কোনো টাকা লাগবেনা। কেউ টাকা দাবী করলে আমাকে ফোন করে জানান। পরে ব্যবস্থা নেওয়া হবে। বড়-ছোট মাদক ব্যবসা আর কাউকে করতে দেয়া হবেনা।
বাহারছড়ার মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহমদ (বিপিএম-সেবা), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল কোম্পানি, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ মনজুর, শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ক্বারী ইউছুফ জামিল, বাহারছড়া ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আহমদ, বাহারছড়া ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে টেকনাফের সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.