বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। এখন পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এই দুই তারকা। কিন্তু একসঙ্গে এখনো রুপালি পর্দায় দেখা যায়নি তাদের।
অবশেষে একসঙ্গে দেখা যাবে হৃতিক ও দীপিকাকে। এর আগে ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’র মতো সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তার পরবর্তী সিনেমায় হৃতিক-দীপিকাকে জুটি হিসেবে চাইছেন তিনি।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, “হৃতিক ও দীপিকা দুজনই একসঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। হৃতিকের সঙ্গে দেখা হলেই দীপিকার একটাই প্রশ্ন থাকে, ‘কখন? কখন? কখন?’ কিন্তু তাদের দুজনকে এক করতে হলে একটি চমৎকার চিত্রনাট্যের প্রয়োজন ছিল। এজন্য অতীতে হৃতিকের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন দীপিকা। অবশেষে এই অভিনেত্রীর জন্য চমৎকার একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ।”
জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় হৃতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যাবে। দুজনই বেশ কিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন। সূত্র:রাইজিংবিডি।ভ
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.