সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কক্সবাজারে কমর্রত সদস্যদের সমন্বয়ে কক্সবাজার উপকমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে কক্সবাজার শেভরনে শুক্রবার ১৫ জানুযারি বাদে জুমা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এয়ার মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যকরী পরিষদের সহ অর্থসম্পাদক হেলাল উদ্দিন, ফরিদুল আলম, মিনহাছ উদ্দিন, আব্দুল নবি, শাকিল উদ্দিন, আরাফাত উদ্দিন প্রমুখ।
বক্তারা অত্র পাঠাগারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানান। পরে উপস্থিত সদস্যদের সম্মতির ভিত্তিতে ফরিদুল আলমকে আহবায়ক ও আরাফাত উদ্দিনকে সদস্য সচিব করে ২০২১-২৩ তিন বছরের জন্য কক্সবাজার উপকমিটি গঠন করা হয়। উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন এয়ার মোহাম্মদ, মিমহাছ উদ্দিন, মন্জুর আহমদ, শাকিল উদ্দিন।
সদস্যগণ হলেন- তৌহিদুল আলম পারভেজ, আবুল কালাম, মোবারক আহমদ, হেলাল উদ্দিন, মোক্তার আহমদ, রবিউল আলম, সাদ্দাম হোসেন, আব্দুল নবি, মিযানুর রহমান রুস্তম, ইসহাক, হামিদুল হক, আশুতোষ দত্ত, মো: ইউনুছ, আব্দুল্লাহ আল মামুন ও এমরান উদ্দিন প্রমুখ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.