জিকির উল্লাহ জিকু:
কক্সবাজারে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। আজ (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উক্ত টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ।
কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র মকুছুদ মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, ‘কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি খেলাধুলার ক্ষেত্রে অনেক ঐতিহ্য বহন করে। এই খেলার মাঠ হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ খেলোয়ার সৃষ্টি হয়েছে। তাই, স্টেডিয়ামটিকে আগামীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করতে কাজ করব। কারণ, একমাত্র ক্রীড়ায় আগামী প্রজন্মের মেধা ও মননশীল হয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখে।’
পরে চকরিয়া উপজেলা খেলোয়াড় সমিতি ও রামু উপজেলা খেলোয়াড় সমিতির মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দলের গোলের দেখা না পাওয়ায় পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গড়ায়। উক্ত খেলায় রামু উপজেলা খেলোয়াড় সমিতি ৪ ও চকরিয়া খেলোয়াড় সমিতি ৩টি করে গোল করে। ফলে রামু খেলোয়াড় সমিতি ১ গোলে জয়লাভ।উক্ত খেলা পরিচালনা করেন কক্সবাজার ক্রীড়া সংস্থার রেফারি আবুল কাশেম।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.