বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খান। অন্য তারকাদের মতো তিনিও স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছেন। তবে এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না এই অভিনেতা।
করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরু হলে নিজের ফার্মহাউজে ছিলেন সালমান। সেখানেই মিউজিক ভিডিওর কাজ করেছেন। এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার শুটিংয়ে যোগ দেন তিনি। বর্তমান ‘বিগ বস ১৪’ রিয়েলিটি শো ও ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা।
জানা গেছে, করোনার কারণে ঝুঁকি না নিয়ে সতর্কতাস্বরূপ এই দুই ইউনিটের সঙ্গে ‘বায়ো বাবল’ সিস্টেমের মধ্যে আছেন সালমান। এই দুই টিমের বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন না তিনি। এমনকি একান্ত প্রয়োজন ছাড়া কারো সংস্পর্শেও যাচ্ছেন না। এছাড়া ইউনিটের সবাইকে বাধ্যতামূলক মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সালমান ছাড়াও এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তার ভগ্নিপতি আয়ুশ শর্মা। এটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। চলতি বছরের মাঝামাঝিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.