ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের (তহশিলদার) মোহাম্মদ জয়নাল আবেদীনকে চট্টগ্রাম থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মহেশখালী উপজেলায় সরকারের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প ঘিরে দালালিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে শত কোটি টাকার মালিক তহশিলদার জয়নালকে ২১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।অনেক অনিয়ম, অবৈধভাবে কালো টাকা উপার্জন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
জয়নাল আবেদীন কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে জানা যায়।
দুদকের একটি সূত্র জানায়, তহসিলদার জয়নাল একজন উপ-সহকারী কর্মকর্তা হলেও কালারমারছড়া ইউনিয়নে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পকে ঘিরে স্থানীয় জনপ্রতিনিধিসহ ভূমি অধিগ্রহণ কাজে সিন্ডিকেট গঠন করে। অবৈধভাবে শতকোটি টাকা আয়ের অভিযোগ আসে। এমনকি কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে আটককৃত দালালদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও জয়নালের নাম উঠে আসে। তদন্ত করতে গিয়ে এসব অভিযোগের সত্যতাও পেয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের -২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তহসিলদার জয়নাল আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.