বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত জুনে নিজের বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরবর্তী জানা যায় হতাশায় ভুগছিলেন তিনি। এছাড়া প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। যদিও এই বিষয়ে এখনো তদন্ত চলছে।
এদিকে সুশান্তের পর এবার সোমবার (২৫ জানুয়ারি) কন্নড় অভিনেত্রী জয়শ্রী রামাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় এই অভিনেত্রীর লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
অনেকদিন ধরেই হতাশায় ভুগছিলেন জয়শ্রী। এ বিষয়ে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছিলেন তিনি। এই অভিনেত্রী লিখেছিলেন, ‘ছেড়ে দিচ্ছি। হাতাশার এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি।’ যদিও পরে পোস্টটি মুছে দিয়ে তিনি লেখেন, ‘আমি নিরাপদ আছি।’
এছাড়া ফেসবুক লাইভে এসেও হতাশা নিয়ে কথা বলেছিলেন জয়শ্রী। তিনি বলেন, ‘আমি ব্যথাহীন মৃত্যু চাই। আমি একজন হেরে যাওয়া মানুষ। লোক দেখানোর জন্য এমনটা করছি না। আমি সুদীপ স্যারের কাছ থেকে আর্থিক সাহায্যও চাই না। হতাশার সঙ্গে আর লড়াই করতে পারছি না, শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমি ব্যক্তিগত অনেক সমস্যায় ভুগছি। ছোটবেলা থেকেই প্রতারণার শিকার হয়েছি এবং এটি থেকে বের হতে পারছি না।’
কন্নড় ‘বিগ বস সিজন থ্রি’-তে প্রতিযোগী ছিলেন জয়শ্রী। ২০১৭ সালে ‘উপ্পু হুলি খারা’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি জগতে পা রাখেনে। এছাড়া মহেন্দ্র পরিচালিত ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.