ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ১লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা। এসময় আহমদ কবির (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ২৫ জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের আহম্মদ কবিরের মালিকানাধীন মুরগীর খামার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ওই এলাকার মোহাম্মদ হাছনের ছেলে আহমদ কবিরের মালিকানাধীন মুরগীর খামারে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে র্যাব-৭ এর একটিদল অভিযান চালান। এসময় র্যাবের উপস্থিতি পালানোর সময় খামারের মালিক আহমদ কবিরকে আটক করা হয়। আটক আহমদ কবিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘরের ভিতর তল্লাশী করে একটি প্লাষ্টিকের ড্রাম থেকে মজুদ করা ১লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৬ কোটি ১১ লাখ টাকা। পরে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক আহমদ কবিরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.