ভয়েস প্রতিবেদক:
দেশের ৬৪টি জেলার ৩৬৫টি উপজেলা,সকল সিটি কর্পোরেশন,১৫টি শহর এলাকার ঝরে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া আট থেকে ১৪ বছর বয়সী প্রায় ১০ লাখ শিশুকে আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে সরকার।যার সময়কাল ধরা হয়েছে ৩০ জুন ২০২৩।
বুধবার সকালে কক্সবাজারে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।জেলা প্রশাসন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালযের শিক্ষক প্রফেসর ড,আব্দুস সালাম,প্রকল্পের সহযোগী পার্টনার সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাস-এর চেয়ারম্যান জেসমিন প্রেমা,সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-র সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনষ্টিটিউট-এর সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় পদস্থ সরকারি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন সহযোগী এনজিও সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।কক্সবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে পৌরসভাসহ সদর, রামু ও চকরিয়া উপজেলায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.