বিনোদন ডেস্ক:
ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। সম্প্রতি তার ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধের ঘোষণা আসে। কিন্তু জনপ্রিয় এই শো হুট করেই কেন বন্ধ হলো তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট টুইটারে কপিল শর্মা জানান, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এই সময় স্ত্রী গিনি চাতার্থের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কারণেই আর শো করতে পারছেন না।
গত বছর কমেডিয়ান ভারতী সিংয়ের পোস্ট করা একটি ভিডিও থেকেই কপিলের ফের বাবা হওয়ার গুঞ্জন চাউর হয়। যদিও তখন বিষয়টি প্রকাশ করেননি এই কমেডিয়ান। এছাড়া দীপাবলির সময়ে পোস্ট করা একটি ছবিতে কপিলের স্ত্রীকে চেয়ারের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নেটিজেনদের ধারণা বেবি বাম্প লুকাতেই এই কৌশল।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ডিসেম্বরে গিনি চাতার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। পরের বছর তাদের মেয়ে আনায়রার জন্ম হয়। কিছুদিন আগে তার বয়স এক বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে আবার নতুন অতিথি আগমনের ঘোষণা দিলেন কপিল।
এর আগে বলিউড হাঙ্গামা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো। সিনেমার প্রচার না থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষরা। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শো নিয়ে ফেরার পরিকল্পনা করবেন তারা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.