বার্তা পরিবেশক:
কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার এবং প্যানেল চেয়ারম্যান সত্যজিত সেন (বাচ্চু) প্রকাশ বাচ্চু কমিশনার, গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ৫০১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিযুগের বিপ্লবী পুরুষ এডভোকেট স্বর্গীয় সুরেশ চন্দ্র সেনের প্রথম পুত্র, সাংবাদিক, গবেষক বিশ্বজিত সেন, প্রাক্তন শিক্ষিকা দেবী সেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা, শিক্ষিকা গোপা সেনের বড় ভাই বাচ্চু কমিশনার হৃদরোগ, লিভারের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, সত্যজিত সেন বাচ্চু ৬০, ৭০ দশকের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের থানা ও জেলা পর্যায়ের নেতৃত্ব দেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পক্ষের বিভিন্ন কর্মকান্ডে এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছেন।
বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন চিকিৎসকগণ তাঁর চিকিৎসা করছেন। বাচ্চু কমিশনারের জীবন রক্ষা এবং সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের আর্শীবাদ, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.