এসএম রুবেল, মহেশখালী:
"পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতেই মহেশখালীতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা সেই পুলিশ আবারো মানুষের মনে ইতিবাচক স্থান করে নিবেন এই বিট পুলিশিং কর্মসূচীর মাধ্যমে। মহেশখালীর প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ এলাকায় পুলিশ বিট করা হবে। মানুষ নয়, পুলিশই এখন সেবা দিতে বাড়ি বাড়ি যাবে। অপরদিকে থানাকে দালালমুক্ত করতে বিট পুলিশিং এর ভূমিকা অপরিসীম। পুলিশ সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে, অচিরেই কক্সবাজার জেলায় তা ইতিবাচক ধারণায় বদলে দেয়া হবে।"
৪ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় মহেশখালীর ঘোনা পাড়া অহনা কনভেনশন হলে বিট পুলিশিং কার্যক্রম চালু সংক্রান্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম- সেবা) এসব কথা বলেন।
মহেশখালী থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আশিক ইকবাল এবং সভাপতিত্ব করেন ওসি মোঃ আবদুল হাই।
এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ এর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, "বিচ্ছিন্ন একটি ঘটনার কারণে কক্সবাজার জেলার পুরো পুলিশ টীম বদলী হয়ে নতুনদের আগমণ ঘটেছে। যারা ইতিমধ্যে পুরো জেলায় এসেছেন তারা অত্যান্ত আন্তরিক। বিশেষ করে মহেশখালী থানার ওসি, ওসি (তদন্ত) সহ অন্যান্য অফিসার ফোর্সরা জনগণের দোরগোড়ায় সেবা দিচ্ছে। মহেশখালীর সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটবেনা মহেশখালীতে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, এএসপি (সার্কেল) জাহিদুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোশাররফা জান্নাত, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এড. আবদুল খালেক চৌধুরী, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আহমদ কবির, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ সহ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও সমাজকর্মী, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় হাজারো মানুষের উপস্থিতি ছিলো।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.