ভয়েস প্রতিবেদক, মহেশখালীঃ
মহেশখালীতে ভাইয়ের সাথে অভিমান করে হাদিসা (১৪) নামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।বুধবার (১০ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের খালের উত্তরকূল গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় বদিউল আলমের কন্যা বলে জানা যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ছোট ভাইয়ের সাথে ঝগড়া হয় হাদিসার। ঐসময় বাড়িতে মা ছিলনা। ঝগড়ার পর ভাই বাড়ি থেকে বের হলে হাদিসা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবার ও আশেপাশে লোকদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.