বিনোদন ডেস্ক:
আয়নাবাজি সিনেমার সাফগল্যের পর আবারো চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ শুরু করলেন অমিতাভ রেজা চৌধুরী। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে মুন্সিগিরি শিরোনামের একটি ওয়েবভিত্তিক চলচ্চিত্র। এতে গোয়েন্দা মাসুদ মুন্সি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল। সোমবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে সিরিজটির দৃশ্যধারণের কাজ।
ওয়েব চলচ্চিত্রটি তিনটি কিস্তি নির্মিত হবে। প্রথম সিনেমার পর নির্মিত হবে দ্বিতীয় ও তৃতীয় সিনেমা। প্রথম সিনেমার গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের তদন্ত করবেন পুলিশের গোয়েন্দা মাসুদ মুন্সি।
এতে আরো অভিনয় করছেন পূর্ণিমা ও শবনম ফারিয়া। পূর্ণিমা ছবিতে চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। ফারিয়া অভিনয় করছেন গল্পের বিশেষ একটি চরিত্রে।
কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের উপন্যাস মৃতেরাও কথা বলে অবলম্বনে মুন্সিগিরির চিত্রনাট্য লিখেছেন নাসিফ আমিন। এ বছরই মুক্তি পাবে ছবিটি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.