বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বাণী অর্চ্চণা (সরস্বতী পূজা)।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সমুদ্রের জলে বিদ্যার দেবী মা সরস্বতীকে বিসর্জন দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান অর্জনে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে বুধবার দুপুর ২টার পর থেকে কক্সবাজার পৌর শহর ছাড়াও জেলার চকরিয়া, রামু, উখিয়া, সদর, ঈদগাঁও, চৌফলদন্ডী থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমা আসতে শুরু করে। ট্রাকে ট্রাকে আসতে আসতে প্রতিমায় ভরে যায় সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে। এসময় নাচে-গানে এক অন্য রকম আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে।
বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, কক্সবাজার পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সহ-সভাপতি তপন দাশ, কর্মকর্তা দেবাশীষ দাশ দেবু। এসময় প্রতিমা বিসর্জন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন পৌর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সুজন শর্মা, কর্মকর্তা প্রীতম ধর, কৃষ্ণ পাল, রনি দে প্রমুখ।
-জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা জানান-এবার জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক সরস্বতী প্রতিমা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে বিসর্জন দেয়া হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.