বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ভালোবাসা দিবসের পর থেকে ছুটিতে আছেন তিনি। এখনো ক্যামেরার সামনে দাড়াননি। গেলো ভালোবাসা দিবসে এই অভিনেত্রীকে ১২টি নাটকে দেখা গেছে। এই সব নাটকে তিনি আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন।
নাটকপাড়ায় এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন মেহজাবিন, নিশো, অপূর্ব সিন্ডিকেট হয়ে কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে মেহজাবিন বলেন, ভালোবাসা দিবসের এই ১২ নাটকের কাজ কিন্তু একই সময়ের করিনি।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কয়েকটি নাটকে অভিনয় করেছি। বাকীগুলো আগের শুটিং করা। কিন্তু ১২ টি নাটক একই সময়ে প্রচারে এসেছে। আমার বিপরীতে কে অভিনয় করবেন সেটা সব সময় পরিচালক ঠিক করেন। আমি শুধু কাজটা দেখি।
এখানে সিন্ডিকেটের কিছু নেই। সহশিল্পী নয়, আমার মনোযোগ থাকে কাজটা করে আমি নিজে কতটা তৃপ্তি পাবো সেটার ওপর। অপূর্ব-নিশোর বাইরে অন্যদের সঙ্গেও আমি কাজ করছি। অভিনেত্রীর কথার সূত্র ধরে জানতে চাওয়া এই সময়ের নাটকে কাজ করে কতটা তৃপ্ত আপনি? মেহজাবিনের ভাষ্য, হলিউডের কোনো শিল্পীকেও যদি বলা হয় তিনি কাজ করে তৃপ্ত কিনা, তার উত্তর হবে না। আর আমার এখনো সেই বয়স ও সময় হয়নি কাজ করে তৃপ্ত কিনা সেটি বলার। যখন অভিনয় ছেড়ে দেবো তখন এসব নিয়ে কথা বলবো। এখন যেসব নাটকের গল্প পছন্দ হচ্ছে সেগুলোতেই কাজ করছি। নিশ্চয়ই দর্শক দেখছেন কতটা ভিন্নধর্মী চরিত্রে কাজ করছি। গতানুগতিক চরিত্র করে আনন্দ পাই না। তাই আলাদা কিছু করার প্রতিই মনোযোগ থাকে আমার। নাটকের বাইরে ইতিমধ্যে কয়েকবারই মেহজাবিনের সিনেমায় অভিনয় করার কথা শোনা গেছে।
সম্প্রতি গুঞ্জন ওঠে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে তিনি অভিনয় করবেন। চলচ্চিত্র নিয়ে এই এই অভিনেত্রী আসলে কী ভাবছেন? উত্তরে তিনি বলেন, জাজ থেকে আমি কোনো প্রস্তাব পাইনি। এ বিষয়ে কিছুই জানি না৷ সত্যি বলতে, কোনো চলচ্চিত্রে কাজ করছি না। গেল বছরের শেষের দিকে এ অভিনেত্রীর ওটিটি প্লাটফরমে একটি কাজ করার কথা ছিল। সেটির কাজ পিছিয়ে গেছে বলেও জানান তিনি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.