বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় রিমান্ডপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার (৩মার্চ) কক্সবাজার সদর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ছিনতাইয়ের তিন লাখ টাকা এখনও উদ্ধার হয়নি।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতের ২দিনের রিমান্ডের আদেশের প্রেক্ষিতে প্রথম দিন ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ছিনিয়ে নেয়া তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।
আইনের কাছে সবাই সমান উল্লেখ করে মো: রফিকুল ইসলাম জানান, ‘ছিনতাইয়ের ঘটনাটি ব্যাপক গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। সঠিক তদন্ত সাপেক্ষে দোষিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এদিকে, বাংলাদেশ পুলিশের হেড কোয়াটার্স উক্ত ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কক্সবাজার মডেল থানায় আসেন। সেখানে রিমান্ডে থাকা তিন পুলিশ সদস্য উপ পরিদর্শক (এসআই) নুর ই খোদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মুমিন ও মামুন মোল্লার সাথে কথা বলেন। একইভাবে ভুক্তভোগী রোজিনা খাতুন ও কয়েকজন সাক্ষীর সঙ্গেও কথা বলেন তারা।
এর আগে মঙ্গলবার (২মার্চ) বিকালে ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার পুলিশের এসআই সহ ৩ সদস্যকে আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: দেলোয়ার হোসেন ২ দিনে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজা শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর আরো দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.