বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক চাপা পড়ে নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝায় ট্রাক পথচারীর উপর চাপা দিলে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও ঢাকা উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন।
কক্সবাজার শহর পুলিশ ফাড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এই কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যার নাম্বার চট্টমেট্টো-ট-১১-৬৮২৮ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ পথচারী।
আহতরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার এডভোকেট ওসমান (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭) সহ অন্তত ১০ জন।
খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান-ঘটনাস্থলে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুইজনকে গুরুতর অবস্থায় চমেকে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.