প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, দৈনিক কক্সবাজার এর সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি কক্সবাজারের সংবাদপত্র সৃষ্টিকারি। তিনি না হলে কক্সবাজারে সংবাদপত্র, সাংবাদিকতার বিকাশ হতো না। তিনি একাধারে রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল ব্যক্তিও। তাকে জীবিতকালে যে সম্মান দেখানো হচ্ছে সত্যি প্রশাংসার দাবি রাখে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মেয়র মুজিব বলেন, সাংবাদিকরা জাতিকে যেমন সত্য জানানো পাশাপাশি খেলা ধুলা করে নিজের শীররিক অবস্থা সুস্থ রাখতে এটা অব্যাহত রাখা জরুরী।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক দীপক শর্মা দীপু সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন, দৈনিক কক্সবাজার এর সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও রাজনৈতিক আদিল উদ্দিন চৌধুরী, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, দৈনিক চকোরী সম্পাদক গিয়াস উদ্দিন, এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, আবদুল কুদ্দুস রানা, টুর্ণামেন্ট স্পন্সর প্রতিষ্ঠানের ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফুল মাওলা, পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। টুর্ণামেন্টে ১৪ টি টিম অংশ নিচ্ছে। ১০ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.