বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার (৮মার্চ) রাত ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নয়াপাড়া এলাকার বশির আহমদের ভাড়াবাসা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে পাচারকারি বশির আহমদ পালিয়ে যায়। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার মৃত গোলাম শরীফের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে জানান, ‘ইয়াবাপাচারের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি এলাকার চিহ্নিত ইয়াবাকারবারি বশির আহমদ তিনদিন আগে বাসাভাড়া নিয়ে ইয়াবা মজুদ করে। এখবরের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় বাসা থেকে একলাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য তিন কোটি ষাট লাখ টাকা। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.