প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ১০:৩৩ পি.এম
মহেশখালীর সড়কে ইউএনও’র অভিযান

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক এবং লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে মহেশখালীর প্রধান সড়কে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। শুক্রবার (১২ মার্চ) দুপুর ২টায় কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, "সড়ক পরিবহন আইন ২০০৪ ধারায় প্রতি গাড়িকে ৫০০ টাকা করে সর্বমোট ১২ টমটম চালককে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৮ বছরের নীচে টমটম চালকদের আটক করে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় শর্ত সাপেক্ষে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে মহেশখালীর সড়কে অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।"
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.