
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাহিম (৮)। সে স্থানীয় কামাল হোসেনের পুত্র।শনিবার (১৩মার্চ) দুপুর ১২ টায় মহেশখালী পৌরসভার সিকদার পাড়া মাদ্রাসা সংলগ্ন পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানা যায়।
নিহতের পিতা জানান, নিহত ফাহিম পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসার নার্সারীতে পড়ত। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। দুপুর সাড়ে ১২টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানাতে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। গোসল করে ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হয়ে পুকুরঘাটে এসে কাপড়চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকে। এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.