বিনোদন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে এমন চরিত্রেই তাকে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা। এদিকে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট। সুুুুত্র: মানবজমিন।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.