ছোটন কান্তি নাথ, চকরিয়া:
চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিকান্ডে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫মার্চ) দিবাগত রাত পৌণে বারোটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আকষ্মিক অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় জাকের হোসেন মিস্ত্রির ১২ বছরের জাহেদুল ইসলাম এবং তার ছোট দুই বোন ১০ বছরের মীম আক্তার ও ৮ বছরে মিতু মণি মারা যান।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেমি পাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবার সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। তবে তিন শিশু ঘুমিয়ে থাকা কক্ষটির চারিদিকে আগুনবেষ্টিত হওয়ায় কেউ বাঁচেনি। অন্যকক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি। তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আগুনের সঠিক সূত্রপাত কোথা থেকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম। তিনি জানান, অগ্নিকান্ডে তিনটি শিশু পুড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে রয়েছি।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.