এস. এম. রুবেল, মহেশখালীঃ
নৌকা প্রতিক পাওয়ার পর এলাকায় ফিরেছেন কুতুবজোমের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শেখ কামাল।
তার এলাকায় ফেরার খবর পেয়ে সমর্থকরা তাদের প্রিয় নেতাকে বরণ করতে মহেশখালী জেটিঘাটে ভীড় করে।
১৭ মার্চ দুপুর ১২ টায় এডভোকেট শেখ কামাল মহেশখালী নৌপথে স্পীডবোট যোগে ঘাটে পৌঁছালে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এসময় নৌকা নৌকা স্লোগানে স্থানটি মুখরিত হয়ে উঠে।
মহেশখালী ঘাট থেকে পায়ে হেঁটে কুতুবজোমের প্রধান সড়ক দিয়ে কালামিয়া বাজারে মিছিল সহকারে এসে পথসভায় বক্তব্য দেন এডভোকেট শেখ কামাল।
এসময় এডভোকেট শেখ কামাল বলেন, "নৌকা প্রতিকের মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত। সেই সাথে আপনাদের ভালোবাসা দেখে আনন্দ অশ্রুতে চোখ ভীজে গেল আমার। আশাকরি আমি আপনাদের সেবা করতে কুতুবজোমের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হবো।" এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.