বিশেষ প্রতিবেদক:
টেকনাফে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। গত ১৩মার্চ উখিয়ার মনখালী খালের উৎপত্তিস্থল টেকনাফ অংশে পানির ধারে বন্যহাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ হোয়াইক্যং রেঞ্চ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে।
কক্সবাজার বনবিভাগের দক্ষিন বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবির কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির সুরতহাল রিপোর্ট করা হয়। পরে ময়নাতদন্তের পর জানা গেছে বন্যহাতিটি বয়স্ক জনিত কারণে স্বাভাবিকভাবে মারা গেছে। মৃত বন্যহাতির গলিত দেহটি স্থানীয়দের সহায়তায় মাটি চাপা দেয়া হয়েছে।’
হুমায়ুন কবির আরও জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট মতে ২মার্চ অথবা আরও আগে হাতিটি মারা যেতে পারে। হাতিটির বয়স ৬০ বছর ময়নাতদন্তের রিপোর্টে বলা হলেও বয়স আরও বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে।’
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষন পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘গত সপ্তাহে উদ্ধার হওয়া মৃত বন্যহাতিটি স্বাভাবিকভাবে মারা যায়নি। এটি মানুষের আক্রমণ অথবা পাহাড়ে কোন দুর্ঘটনায় মারা যেতে পারে। মা হাতিটির একটি বাচ্চা শাবক রয়েছে। শাবকটি স্থানীয় বনবিভাগ উদ্ধার করে কক্সবাজার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থান্তর করেছে।’
দীপু বলেন, ‘বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া বন্যহাতি গুলো লোকালয়ে খাদ্যের সন্ধানে চলে আসছে। এতে করে মানুষের আক্রমনে বেশিরভাগ হাতির মৃত্যু হচ্ছে। চলতি বছর সহ গত ৪বছরে কক্সবাজার জেলায় ১৪টি হাতি মারা গেছে। গত ৬ মাসে মারা গেছে ৪টি বন্যহাতি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.