ভয়েস প্রতিবেদক:
রামু উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী প্রাণ হারিয়েছে।
উপজেলার তেচ্ছিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি নিহত হন বলে জানান রামু থানার ওসি কে এম আজমিরুজ্জামান।
নিহত রহতম উল্লাহ (৩৫) জেলার টেকনাফের আবদুল মোনাফের ছেলে। কক্সবাজার শহরে বসবাস করতেন তিনি।
ওসি আজমিরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, সকালে তেচ্ছিপুল এলাকায় কক্সবাজারগামী রামু লাইনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি আজমিরুজ্জামান।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.