বলরাম দাশ অনুপম:
করোনা সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে সংক্রমণের হার রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও জিল্লুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়৷
শহরেে গুম গাছতলা, কলাতলী ডলফিন মোড়, বাজারঘাটা, গোলদিঘির পাড়, সদর থানা রোডসহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পথচারীদের মাস্ক বিতরণ করার মাধ্যমে মাস্ক পরিধানে উৎসাহিত করা হয়। মাস্ক পরিধান না করায় ৮টি মামলায় ১৭'শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, সচেতনতামূলক এই অভিযান অব্যাহত থাকবে। করোনা সংক্রমন থেকে বাঁচতে মানুষকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অাহবান জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.