বিনোদন ডেস্ক:
শ্রীদেবী কন্যা জানভি কাপুর। বাবা-মায়ের পরিচয়ের বাইরে নিজের অবস্থান গড়ে তুলেছেন এই বলিউড অভিনেত্রী। কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। এর মধ্যে এক ভক্ত তাকে চুমু খাওয়ার প্রস্তাব দিলেন।
মূল ঘটনা হলো—ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং নামে একটি ট্রেন্ড চলছে। এই সেশনে যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন। ইচ্ছে হলে উত্তর দেবেন, না চাইলে এড়িয়ে যাবেন। ভক্তদের সঙ্গে সেই খেলায় মেতেছিলেন জানভি। তাতে এক ভক্ত জানভিকে প্রশ্ন করেন, ‘আমরা কি চুমু খেতে পারি?’ জানভি চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। কিংবা রেগেও যেতে পারতেন! কিন্তু তা না করে মজার ছলেই উত্তর দিলেন তিনি।
জানভি মাস্ক পরিহিত নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘নো’। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সামাজিক দূরত্ব মানা প্রয়োজন। আর সে কথাই যেন আরো একবার মনে করিয়ে দিলেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভক্তের হৃদয় ভেঙে দেন জানভি কাপুর!
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে জানভি অভিনীত ‘রুহি’ সিনেমা। মুক্তির পর ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। এরই মধ্যে ‘গুড লাক জেরি’ সিনেমার শুটিং শেষ করেছেন জানভি। ‘দোস্তানা টু’ সিনেমায় অভিনয় করছেন জানভি। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.