
মো: ফারুক, পেকুয়া:
আজ শনিবার সন্ধ্যার দিকে স্বাভাবিকভাবে বাড়িতে বসে টিভি দেখছিলেন মহিমা আক্তার। ওই মুখোশধারী বেশ কয়েকজন দুর্বৃত্ত খোলা জানালা দিয়ে ছোড়ো মারলেন এসিড। পুরো মুখ ঝলসে গেল এ মেয়েটির।
শনিবার সন্ধ্যায় উপজেলার উজানটিয়ার নতুন পাড়া গ্রামে এঘটনাটি ঘটে।
এসিডে দগ্ধ মেয়েটি একই এলাকার কবির হোছাইনের মেয়ে ও উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা স্কুল ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ছাত্রীর পিতা কবির হোসেন জানান, সন্ধ্যায় নিজ বাড়ি টিভি দেখার সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্তরা বাড়ির জানালায় এসে এসিড ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। কে বা কারা এমন বর্বর ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত তিনি অবগত নয় বলে জানান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.