ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলমকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, ভোটার ও পাসপোর্ট পেতে সহযোগিতার।
রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে স্পেশাল জজ আদালতে তোলা হয় বলে জানিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।
এর আগে ভোরে তিনজন কাউন্সিলর এবং সকাল সাড়ে ৯টার দিকে কর্মচারীকে গ্রেফতার করে দুদক টীম।
দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে তিন কাউন্সিলরের সাথে অফিস সহকারীর বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকাভুক্ত করার অভিযোগে মামলা করে দুদক। যার নং ১০/২০২১। আজকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমাণ্ড চাওয়া হতে পারে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.