
স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও তার চাচত ভাই পলাতক রাজাকার জাকারিয়ার পূত্র সালাহ উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই পেক্ষিতে গভীর রাতে দু-পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনায় ৩ জন আহত হয়। এই ঘটনার জের ধরে সালাহ উদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। ফায়ার সার্ভিস আগুন নেভালেও ৩টি মোটর সাইকেল সম্পুর্ণ পুড়ে যায়। এসময় সালাউদ্দিনের প্রাইভেট কারেও আগুন লাগে। ওই প্রাইভেট কার এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, পুলিশ ঘটনাস্থলে ইয়াবার গন্ধ পেয়ে সন্দেহ হয়। আগুন নেভানোর পর তল্লাশি করে আংশিক পুড়ে যাওয়া প্রাইভেট কার এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.