প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২১, ২:২২ পি.এম
পেকুয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

মো. ফারুক, পেকুয়া:
পেকুয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিন নামে ফল ব্যবসায়ী ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি টৈটং হিরাবুনিয়া পাড়ার কবির আহমদ এর পুত্র।
বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং পয়েন্টে ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে।
হাজি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার জানান, টৈটং হাজী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন গিয়াস উদ্দিন। পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং পয়েন্টের বাজার পূর্ব পাশে পৌঁছলে গরুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার সাথে থাকা ইসমাঈল নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি খাদে পড়ে আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.