ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় লেমশীখালী ইউনিয়নের দরবার জেটিঘাট এলাকা থেকে দুই রাউন্ড কার্তুজসহ ৩ জলদস্যুকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত হলেন, চকরিয়া উপজেলার বরইতলি পূর্ব মোজারঘোনা এলাকার ওসমান গণির পুত্র সাদ্দাম হোসেন (১৯), পেকুয়া উপজেলার মধ্যম বাইমখালী এলাকার কামাল হোছাইনের পুত্র সাইফুল ইসলাম (২১) এবং একই এলাকার জসিম উদ্দিনের পুত্র আব্দুল কাইয়ুম (২০)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, দ্বীপের এক জলদস্যু চক্র সাগরে নৌকা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদেরকে সহযোগিতা করতে অন্য উপজেলার জলদস্যুরা কুতুবদিয়া প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল হোসেন বকুল, এএসআই কাউসার হোসেন এবং এএসআই ইব্রাহিম মিয়াসহ পুলিশের একটি দল লেমশীখালী ইউনিয়নে দরবার জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম ও আব্দুল কাইয়ুম নামের তিন জলদস্যুকে আটক করেন।
এসময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির জন্য পৃথক মামলা (যার মামলা নং ৪/২৭, তাং ০৭/০৪/২০২১ইং) রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
ভয়েস/ জেইউ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.