ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিমের শিশু কন্যা আয়েশা বেগম (৪) এবং কামাল হোছাইনের শিশু কন্যা মুনতাহা বেগম (৪)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের রেজাউল করিমের কন্যা ও কামাল হোছাইনের কন্যা দু’জনই বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীরা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু জনকেই মৃত ঘোষণা করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.