ভয়েস প্রতিবেদক, রামু:
রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাতে (১৯ এপ্রিল) কক্সবাজার র্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে দুপুরে র্যাবের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়।
আটকরা হলেন, উখিয়ার হলুদিয়া পালং পাগলীর বিলের সোনা আলীর ছেলে সোহেল (২০) ও এক নম্বর কুতুপালং রোহিঙ্গা শিবিরের আবু তাহেরের ছেলে মোজাম্মেল (৪০)।
কক্সবাজার র্যাব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, মাদক বেচা-কেনার খবর পেয়ে র্যাবের একটি দল রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বরুড়ারছড়া বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দশ হাজার ইয়াবাসহ সোহেল ও মোজাম্মেলকে আটক করা হয়।
তিনি আরও জানান, ইয়াবাসহ আটক দুইজনকে মাদক আইনে মামলা দায়েরের পর রামু থানায় সোর্পদ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.